1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নিষেধাজ্ঞার ২২ দিনেও মান্তাদের ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বায়ার্ন কোচ কোম্পানি জর্ডানে গির্জায় গুলিবর্ষণে হতাহতের ঘটনায় শোকের ছায়া থমথমে সাজেক: পর্যটন বন্ধে কোটি টাকার লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা শাহজালাল বিমানবন্দরে অনিয়মের পাহাড়, ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ব্যবস্থায় দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জেলার মুকসুদপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ শেখ (৩৫) নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট সেবা গ্রীনলাইন ফিলিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ শেখ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাক মহাসড়কের দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক-পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের হেলপার মাসুদ শেখ গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে মুকসুদপুর থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করে। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun