1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদে ১০ দফা দাবি, আশ্বাসের কথা জানালেন প্রতিমন্ত্রী অনুপস্থিতিতে শেখ সেলিম আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন: শেখ হাসিনা গ্রাহক হয়রানির অভিযোগে পীরগাছায় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্ট্যান্ড রিলিজ মিরপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু: ঘটনায় জড়িত সন্দেহে আটক ১ নেপালের বন্যায় যেভাবে টিকে গেল সবুজ বহুতল ভবন: প্রকৌশলবিদ্যার বিস্ময় কেপ ভার্দেতে মর্মান্তিক বাস দুর্ঘটনা: ২৫ শিশু-কিশোরসহ নিহত বহু আরব লিগ কাউন্সিলের ১৬৬তম অধিবেশন: ফিলিস্তিন পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের টাকা ফেরত শুরু: ছয় দিনে ৭৫ হাজার আবেদন প্রেক্ষাপট: মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ইরানি হামলার আশঙ্কায় মার্কিন সামরিক ডিভাইসে ‘অ্যাড ট্র্যাকার’ নিষ্ক্রিয়

হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করা হবে : সংস্কৃতি সচিব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, সব কবি রাষ্ট্রচিন্তার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হতে পারেন না, কিন্তু হাসান হাফিজুর রহমান ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সাহিত্য সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রচিন্তা ও সমাজ নির্মাণের ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন।

হাসান হাফিজুর রহমানের সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তাকে জাতীয় পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বরেণ্য কবি, সাংবাদিক ও সমালোচক হাসান হাফিজুর রহমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কবির কন্যা এষা হাসান। তিনি কবির ব্যক্তিজীবন, পারিবারিক স্মৃতি এবং তার সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। 

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিশিষ্ট কবি মজিদ মাহমুদ হাসান হাফিজুর রহমানের জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাজগতের ওপর বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব কানিজ মওলা বলেন, ইউরোপীয় রাষ্ট্রগঠন প্রক্রিয়া, ধর্ম, ইতিহাস ও সমকালীন রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে হাসান হাফিজুর রহমানের গভীর অনুধাবন তার চিন্তাজগৎকে সমৃদ্ধ করেছিল। তার সাহিত্যিক প্রতিভার পাশাপাশি রাষ্ট্র ও সমাজ সম্পর্কে দূরদর্শী ভাবনা তাকে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে হাসান হাফিজুর রহমানের বুদ্ধিবৃত্তিক ও তাৎপর্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সংস্কৃতি সচিব বলেন, কবির চিন্তা ও পরামর্শ তৎকালীন রাষ্ট্রীয় নীতি-ভাবনায় ইতিবাচক ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয় ও কৃত্রিমতার প্রভাব ক্রমশ দৃশ্যমান হচ্ছে। হাসান হাফিজুর রহমানের সময়ের যে সৃজনশীল, আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ ছিল, তা আমাদের জন্য আজও অনুকরণীয়।

তিনি দেশের গবেষক, সাহিত্যিক ও তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসান হাফিজুর রহমানের রাষ্ট্রভাবনা, সাহিত্যদর্শন ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে আরও গবেষণা ও লেখালেখি প্রয়োজন। তার অনন্য সাহিত্যকীর্তি ও চিন্তার উত্তরাধিকারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun