1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার পরিকল্পনা, গুরুত্ব দিচ্ছে সরকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

নিয়মিত অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে হেলমেটে বলের আঘাত লাগায় বিশ্রাম দেওয়া হয়েছে মিরাজকে। 

মিরপুরে প্রথম ওয়ানডে বৃষ্টি আইনে ৮৬ রানে এবং দ্বিতীয়টি বৃষ্টি আইনে ৫ উইকেটে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে টাইগাররা। মিরাজ ও নাহিদ রানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মাহেদি হাসান ও শরিফুল ইসলাম। 

অস্ট্রেলিয়ার একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। ম্যাথু শর্ট ও নাথান এলিসের জায়গা একাদশে জায়গা পেয়েছেন বেন ডোয়ারশুইস ও অলি পিক।

এখন পর্যন্ত ওয়ানডেতে ২৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে তিনবার। অস্ট্রেলিয়ার জয় ২০ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিশ (অধিনায়ক), কুপার কনোলি, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরিডিথ, বেন ডোয়ারশুইস, অলি পিক ও আডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun