1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীর ২ মেধাবী শিক্ষার্থী গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার হচ্ছে : বাণিজ্যমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ১১ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মন্ত্রী জাতীয় সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

জেলার শৈলকুপা উপজেলায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে বড়দাহ ব্রীজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহানুর আলী ট্রাকচালক আব্বাস হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun