1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ফেনী পৌরসভার বাজেট পেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেনী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে শহর সমন্বয় কমিটির সভায় ৫শ’ ৪৬ কোটি ৮১ লাখ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়।

পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলম সভায় সভাপতিত্ব করেন।

বিদায়ী প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন ছাড়াও পৌর বিএনপি’র আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পৌর ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল হক, নারী নেত্রী জয়নব বানু, আকলিমা আক্তার স্বপ্না, শামিমা আক্তার ও ক্যামেলিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ নজমুদ্দিন আহম্মদ।

প্রস্তাবিত বাজেটে আয়ের খাতে টেক্স থেকে ৪৬ কোটি ৪৮ লাখ টাকা, রেইট ৯ কোটি ৩২ লাখ টাকা, সম্পত্তি হতে ৯ কোটি ৬৫ লাখ টাকা, ইজারা হতে ৩ কোটি টাকা, সরকারি অনুদান ৩৪ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, বিশেষ প্রকল্প বাবত ৪শ’ ২৫ কোটি টাকা ধরা হয়েছে।

ব্যায়ের খাতে অবকাঠামো উন্নয়ন ৪শ’ ৯৬ কোটি ৫৫ লাখ টাকা, সাধারণ সংস্থাপন ১৯ কোটি ৬২ লাখ টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন ৭ কোটি ৬২ লাখ টাকা, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতি ৩ কোটি ৩ লাখ টাকা ধরা হয়েছে।
সভায় পৌরসভার জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন নাগরিক সুবিধা বাড়াতে নানাবিধ আলোচনা হয়।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে রাজাঝির দীঘির পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দীঘির সৌন্দর্য্য বর্ধন, বিজয় সিংহ দীঘির পাড়ে সৌন্দর্য্য বর্ধনে প্রকল্প গ্রহণ, ফুটপাত অবৈধ দখলমুক্ত করার জন্য জোর দাবী জানানো হয়।

এদিকে বহুতল ভবনের বেইজমেন্টে স্থাপিত অন্তত ২০টি দোকানের উচ্ছেদের প্রাথমিক প্রক্রিয়া হিসাবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun