1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

ফরিদপুরে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে ওরিয়েন্টেশন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ফরিদপুরে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় গতকাল সোমবার হাফ-ডে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ওরিয়েন্টেশনে জেলার বিভিন্ন পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটর, মানবাধিকার কর্মী এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় ফরিদপুরে প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ব্রেকিং দ্য সাইলেন্সের’ আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল পার্সন মো. নুরে আলম। ওরিয়েন্টেশন পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ তুষার আব্দুল্লাহ ও উপমা দত্ত।

ওরিয়েন্টেশনে মানবাধিকার ও মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য, অপ তথ্য ও বিভ্রান্ত তথ্য মোকাবিলায় করণীয়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতনতা, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণদের মধ্যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ওরিয়েন্টেশনে জেলার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরে এই বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও স্বাধীনতা প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun