1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

লক্ষ্মীপুরে সন্ত্রাস বিরোধী আইনে সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

জেলার রামগঞ্জে সন্ত্রাসী বিরোধী আইন ও ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুকে কেন্দ্র করে ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমিতে হামলা-ভাঙচুরের ঘটনায় লক্ষ্মীপুর-১ আসনের আওয়ামী দলীয় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনকে প্রধান আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কামরান হোসেন রাজু (২৮) শেখ ফরিদ শাহীন (৩০),নাজমুল ইসলাম রাব্বীসহ (৩০) ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে উপজেলার দেবনগরপুর এলাকার নুরুল ইসলাম কালার ছেলে রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন খাঁন ছাড়াও পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বুধবার বেলা ১১টার দিকে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ উদ্দিন চৌধুরী। 

তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইন ও হামলা ভাংচুরের ঘটনায় সাবেক এমপি আনোয়ার হোসেন খাঁনসহ ২৯ জনের নাম উল্লেখ করে আরো ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। গত ১৬ জুন উপজেলার উদয়পুর এলাকায় অবস্থিত ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে একত্রিত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়। 

এ সময় বাধা দিতে গেলে উপস্থিত ব্যক্তিদের মারধরের ঘটনাও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর জেরে ব্যাপক তান্ডব চালানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun