1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপী ফল মেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৪ জুন, ২০২৬

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে জেলা ফল মেলা-২০২৬। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা কলেজ রোডের সামনে জেলা শিল্পকলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নার্সারি মালিক ও ফল চাষিরা তাদের উৎপাদিত হরেক রকমের দেশি-বিদেশি ফলের পসরা সাজিয়েছেন। স্টলগুলোতে আম, কাঁঠাল, লিচু, জাম্বুরা, লটকন, ড্রাগন ফলসহ নানা পুষ্টিগুণ সম্পন্ন ও বিলুপ্ত প্রায় দেশীয় ফলের চমৎকার প্রদর্শনী দেখা গেছে।

মেলা উদ্বোধনকালে বক্তারা জানান, চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য অত্যন্ত উপযোগী। বর্তমানে এ অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে বিষমুক্ত ফল চাষ ব্যাপক সাড়া জাগিয়েছে। বছরজুড়ে ফলের চাহিদা মেটাতে ও পুষ্টির অভাব দূর করতে আমাদের ফল চাষ ও আধুনিক পদ্ধতিতে তা সংরক্ষণের দিকে মনোযোগ দিতে হবে। এই মেলা স্থানীয় চাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং সাধারণ মানুষের মাঝে ফলদ বৃক্ষ রোপণের আগ্রহ বাড়িয়ে তুলবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষ্ণ রায়, অতিরিক্ত উপপরিচালক (খামার বাড়ি) দেবাশীষ সাহা, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun