1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

ঝিনাইদহে গ্রাহক সেবা সহজীকরণসহ ১২ দাবিতে বিদ্যুৎ কর্মীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

গ্রাহক সেবা সহজীকরণ, কোম্পানির অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ বাতিল ও স্থায়ী নিয়োগ চালুসহ ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের (ওজোপাডিকো) কর্মীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো) ঝিনাইদহ অফিস চত্বরে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনের আয়োজন করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক।

এ সময় সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুব বিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান রহমান সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, ওজোপাডিকোর অর্গানোগ্রাম সংশোধন করে স্থায়ী পদ বৃদ্ধির দাবি জানান। সেই সঙ্গে অস্থায়ী ও আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিল করে স্থায়ী নিয়োগ ও পে স্কেল বাস্তবায়ন ১২ দফা দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun