1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

জননিরাপত্তা রক্ষায় নেত্রকোণায় মোবাইল কোর্টের অভিযান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

জননিরাপত্তা বিধান,আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল শুক্রবার জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

গতকাল শুক্রবার দিনব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলায় ৭৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় এবং ১ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৪টায় পূর্বধলা উপজেলার চৌরাস্তা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু ও পাথর বোঝাইকৃত ৩টি ট্রাক আটক করে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে সেখানে ৩টি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে চৌরাস্তা এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ১ জনকে আটক করা হয়। পরবর্তীতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ২শ’ টাকা অর্থদণ্ড এবং ১ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে, একই দিন বিকাল ৪ টায় নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাজার সংলগ্ন বাইপাস মোড় এলাকায় পৃথক আরেকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার অপরাধে ৬টি মামলায় মোট ৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা শহরের শিল্পকলা একাডেমি, স্টেডিয়াম এবং সাতপাই সংলগ্ন এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সাধারণ মানুষ ও যুবসমাজকে মাদক গ্রহণ থেকে সম্পূর্ণ বিরত থাকার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং মাদকের কুফল তুলে ধরা হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, জনস্বার্থে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জুয়া, মাদক, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই বিশেষ মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে আগামীতেও এ ধরনের কঠোর আইনি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun