1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বেহাল সংযোগ সড়ক: মৃত্যুঝুঁকিতে চলাচল, স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর শরীরী ভাষা দেখে কি সত্যিই মিথ্যাবাদী চেনা সম্ভব? কী বলছে বিজ্ঞান আতলেতিকো মাদ্রিদে বন্দি হুলিয়ান আলভারেজ: স্বপ্নপূরণের পথে বাধা কেন এই তারকা? সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাতজনের জানাজা সম্পন্ন পশ্চিমবঙ্গে নতুন বিমানবন্দর ও বন্দর নির্মাণের উদ্যোগ: যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯, নিখোঁজ ১৩০০ ছাড়াল

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি আটক করেছে কোস্ট গার্ড। 

আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানার কেরুনতলী কালভার্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি মিনি পিকআপে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচার কাজে ব্যবহৃত পিকআপসহ দুই মাদককারবারিকে আটক করা হয়। 

এতে আরও বলা হয়, জব্দকৃত ইয়াবা, পিকআপ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun