রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২১৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজি ও ২৪৩টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৪১৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১২১টি মামলা করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১৪০টি মামলা করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি, ৩১২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ৪৯২টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ২৯২টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলের বিরুদ্ধেসহ মোট ১৯১টি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১৪৬টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।