1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে কবি নজরুলের শতবর্ষ উদযাপন 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

জেলায় তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ২ জুলাই থেকে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে কবি নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে। 

জেলা শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, গত ২ জুলাই (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবি নজরুল শতবর্ষ (২০২৬-২০২৭) উদ্বোধনের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার শিল্পীদের অংশগ্রহণে দলীয় সংগীত, একক সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়।

গতকাল শুক্রবার (৩ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী নৃত্য, আবৃত্তি ও রচনা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং নজরুল বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও প্রতিযোগিতা দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা রেডক্রিসেন্টের সহ-সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল, জেলা প্রশাসনের গুরুত্ব পূর্ণ কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংস্কৃতিক সংগঠনের কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির আজ শনিবার শেষ দিনে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুলের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপনী হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ এবং সাহিত্য-সংস্কৃতির অনন্য অবদান নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun