1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪  সংবিধানের পঞ্চদশ সংশোধনী: আপিল বিভাগের রায় কাল

প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক

আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পাবনার ফরিদপুরে অভিযান চালিয়ে ৫৪৯ বোতল ফেন্সিডিল-জাতীয় মাদক ‘এসকাফ কফ সিরাপ’সহ মিরাজুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ই জুলাই) সন্ধ্যায় ফরিদপুর থানার গোডাউন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। আটক মিরাজুল ইসলাম চুয়াডাঙ্গার জীবননগর থানার উথলী গ্রামের ফার্মগেটপাড়ার ইয়াসিন আলীর ছেলে।

পাবনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর থানা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যায় গোডাউন মোড় এলাকায় মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৯৩০) থেকে ৫৪৯ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক করা হয় মিরাজুল ইসলাম নামের এক যুবককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি নিজেই গাড়িটি চালিয়ে মাদক বহন করছিলেন। আটক যুবকের বিরুদ্ধে ফরিদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বুধবার তাকে পাবনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী ও সেনেরহুদা গ্রামের চিহ্নিত কয়েকজন মাদক ব্যবসায়ী ঢাকায় বসে মাদকের বড় সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তাদের সাথে যুক্ত রয়েছেন স্থানীয় কতিপয় মাদক ব্যবসায়ী। তারা এলাকার যুবকদের দিয়ে মাদকের বড় বড় চালান বিভিন্ন জেলায় পৌঁছে দিচ্ছেন। আর নিজেরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি উথলী গ্রামের সোয়েব শেখ নামের অপর এক যুবক ৪২ কেজি গাঁজাসহ ঢাকার আশুলিয়া এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন। এসব ঘটনা তারই প্রমাণ বলে এলাকাবাসী মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun