1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ শরীয়তপুরে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি বিএনপি নেতা কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি ‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ। বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

মোঃ আলমগীর হোসাইন, গাজীপুর
  • প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৭-এর কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পল্লি বিদ্যুৎ এলাকা থেকে জরুন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও সড়কের অংশবিশেষ ভেঙে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বিশেষ করে জরুন এলাকায় একাধিক শিল্পকারখানা থাকায় পোশাক শ্রমিকদের পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি শিপমেন্টের গাড়িগুলোও এ সড়ক ব্যবহার করে। কিন্তু সড়কের বেহাল দশার কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে।

জরুন এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড গার্মেন্টস (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর চিফ অপারেটিং অফিসার নূর আলম বলেন, রাস্তার এমন বেহাল অবস্থার কারণে আমাদের জরুরি শিপমেন্টে ব্যাঘাত ঘটছে। একই সঙ্গে শ্রমিকদের যাতায়াতেও নানা ধরনের অসুবিধা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বৃষ্টি হলে খানাখন্দে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ বাড়ে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম বলেন, পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে আমরা রিপেয়ারিং করেছি। রাস্তার টেন্ডারও দেওয়া আছে। পর্যায়ক্রমে সড়কটি মেরামত করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কারকাজ দ্রুত সম্পন্ন হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি শিল্পকারখানার পণ্য পরিবহন ও শ্রমিকদের যাতায়াতও স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun