1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ দেশে হামে মৃত্যু হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬৫৫ জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক ফ্লাইটে আকাশপথ ব্যবহারে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় উল্লম্ফন ইরানে যুদ্ধের প্রভাব ‘ভূমিকম্পের’ মতো: কাতারের প্রধানমন্ত্রী সংসদ সদস্যের স্ত্রীর মৃত্যু: মামলা দায়ের, আটক ২ এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী এশিয়ান গেমস ফুটবলে রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্র বাংলাদেশের

নওগাঁয় প্রাইভেটকার দুর্ঘটনায় ২ জন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

জেলার পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল (৪৫)।

পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা যায়, মতিউর এবং নাজমুল বাড়ি থেক একটি প্রাইভেটকারে করে দিনাজপুরের হিলির উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারটি নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে প্রাইভেটকারের ভেতর থেকে মতিউর ও নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বাসসকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun