1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদ সমাবেশ দেশে হামে মৃত্যু হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬৫৫ জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক ফ্লাইটে আকাশপথ ব্যবহারে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় উল্লম্ফন ইরানে যুদ্ধের প্রভাব ‘ভূমিকম্পের’ মতো: কাতারের প্রধানমন্ত্রী সংসদ সদস্যের স্ত্রীর মৃত্যু: মামলা দায়ের, আটক ২ এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী এশিয়ান গেমস ফুটবলে রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্র বাংলাদেশের

দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬৫৫

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ছয়জনের সবাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার বাসিন্দা।

একই সময়ে সারা দেশে এক হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬২৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৩৮ জন রোগী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ২১ সেপ্টেম্বর (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun