1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

যশোরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

জেলার শার্শা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকার কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মোটরসাইকেলআরোহী হলেন, উপজেলার উলাশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) ও একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে নাভারণ থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী তোজাম্মেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 

নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun