1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়ালকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১১ মে, ২০২৬

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। 

আজ সোমবার সকালে বাবলুকে তার সঙ্গীরা সুন্দরবনের ভেতর থেকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গতকাল রোববার দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে বাবলুর ওপর বাঘের আক্রমণের এ ঘটনা ঘটে।

আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

তার সঙ্গে থাকা মৌয়ালরা জানান, রোববার দুপুরে নৌকার মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। এ সময় হঠাৎ করে একটি বাঘ ঝোপের ভেতর থেকে বাবলু গাজীর ওপর আক্রমণ করে। এ অবস্থায় তার সঙ্গী ও অন্য মৌয়ালরা বাঘকে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন এবং চিৎকার শুরু করেন। 

একপর্যায়ে বাঘটি তাকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। এরপর তারা বাবলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বনের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেন। সেখানে চিকিৎসা শেষে বাবলুকে নিয়ে তারা লোকালয়ের উদ্দেশে রওয়ানা হন। পরে আজ তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মৌয়াল বাবলু গাজীর বাবা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙতে উঠেছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনও জীবিত রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, আহত মৌয়াল বাবলু গাজী এখন শঙ্কা মুক্ত। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun