1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ইতালির মিলানে সরাসরি ফ্লাইট শুরু করছে রিয়াদ এয়ার ইসরাইল আঞ্চলিক হুমকি ও যুদ্ধাপরাধী, কঠোর হুঁশিয়ারি জর্ডানের রাজার নিউইয়র্কে মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা সম্ভব না: পেজেশকিয়ান মেয়াদোত্তীর্ণ খাবার ডেকে আনে যেসব স্বাস্থ্যঝুঁকি সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হিড়িক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি জর্ডান-তুরস্ক-কাতারের গাজীপুরে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, নিহত ৪ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু বান্দরবানের পাহাড়ে মিলল নিখোঁজ স্কুলছাত্র রাতুল

যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা: ইউক্রেন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দিনের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে অবস্থান করছে। সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাই নিরাপদ স্থানে থাকুন।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম রাজধানী কিয়েভে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা জানায়, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদযাপনের আগে গত শুক্রবার তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেছিলেন, এ যুদ্ধবিরতি চলমান সংঘাতের ‘সমাপ্তির সূচনা’ হতে পারে।

তবে যুদ্ধবিরতির সময়েও উভয় দেশ একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তোলে। ট্রাম্পের ঘোষণামতে, যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun