1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বৃদ্ধিতে বিপিপিএ’র নতুন পরিপত্র জারি ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিটের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক কাঠামোগত অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার-ব্যবসায়ী সমন্বয় জরুরি : বিডা চেয়ারম্যান প্রথম ওভারেই তাসকিনের উইকেট পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ইইউ’র সম্মতি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প  কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর সাবেক নির্বাচনী ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ দাখিল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে, যাত্রীরা ফিরছেন নিজ দেশে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও সীমান্তে থামেনি লড়াই: জেলেনস্কি

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে ডিএনডি লেকের গোদনাইল এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

তারা হলো, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মো. জাকিরের ছেলে মনির (১৫) এবং পটুয়াখালী জেলার মিজান শিকদারের ছেলে শুভ (১৫)। 

তারা স্থানীয় গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। মনির নাসিক ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এবং শুভ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে মনির ও শুভ। 

সাঁতার না জানায় এক পর্যায়ে তারা দুজনেই পানির স্রোতে তলিয়ে যায়। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। 

আজ ভোরে স্থানীয়রা মরদেহ দুটি ভাসতে দেখে পুলিশকে অবহিত করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন , সাঁতার না জানার কারণে ক্যানালের পানিতে ডুবে ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। 

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun