1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ শরীয়তপুরে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি বিএনপি নেতা কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি ‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ টেকসই কৃষি উন্নয়নে এলএসটিডি প্রকল্প: কক্সবাজারের রামুতে ৬৬ কৃষকের মাঝে আধুনিক কৃষি উপকরণ বিতরণ।

ভোলায় দুটি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জেলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ইটভাটা দুটিতে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার দালালপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন ও মো. নুরুল আলম।

এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া বাসসকে বলেন, ভোলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধভাবে স্থাপিত ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মেসার্স এসএনএস ব্রিক্সকে ১ লাখ টাকা ও মেসার্স আলম ব্রিক্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পানি দিয়ে ইটভাটা দুটির কাঁচা ইট ধ্বংস ও ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun