“সিদ্ধান্ত গ্রহণে শিশুদের মতামত ও তাদের কল্যাণে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণে নীতিনির্ধারকদের সাথে শিশু নেতৃত্বাধীন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা World Vision Bangladesh এর সহযোগিতায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় শিশুদের অধিকার, তাদের মতামতের গুরুত্ব এবং শিশুদের কল্যাণে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
জনাব গোলাম রব্বানী সুমন। তিনি বলেন, শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে শিশুদের জন্য ১৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং ভবিষ্যতে এ বরাদ্দ আরও বৃদ্ধি করার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন World Vision গোয়াইনঘাট সদর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়া সহ
আলোকিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন
শিশু ও যুব ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, শিশুদের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।