1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ শরীয়তপুরে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি বিএনপি নেতা কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি ‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু জীবননগর সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও গাঁজা জব্দ

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিকের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)।

এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে কুসিকের সম্মেলন কক্ষে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এ সভায় সভাপতিত্ব করেন। 

সভায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন তিনি।

প্রশাসক বলেন, ঈদের সময় নগরবাসীর দুর্ভোগ কমাতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। বর্জ্য অপসারণে যেন কোনো ধরনের বিলম্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রধান প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আলমগীর হোসেনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun