1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম

টাঙ্গাইলে এক মায়ের একসঙ্গে ৪ সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

জেলার মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মা একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে ১ টি ছেলে ও ৩ টি মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তান প্রসব করানো হয়। 

হাসপাতালের চিকিৎসকরা বাসস’কে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সন্তানদের প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।

পরিবারের সদস্যরা বাসস’কে জানান, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলীর (৩৫) সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের (২৪) ১২ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ১০ বছর বয়সী ১ টি মেয়ে রয়েছে। ১০ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত।

চিকিৎসকদের মতে, একসঙ্গে ৪ সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও শিশুদের জন্য বাড়তি যত্ন ও চিকিৎসার প্রয়োজন হয়।

কুমুদিনী হাসপাতালের ডেপুটি হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান বাসস’কে জানান, মা ও নবজাতক ৪ জনই সুস্থ আছে। তাদের  প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun