1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার: দুই কিশোরকে উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর নারী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ দেশে হামে মৃত্যু হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৬৫৫ জীবননগরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আন্তর্জাতিক ফ্লাইটে আকাশপথ ব্যবহারে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় উল্লম্ফন ইরানে যুদ্ধের প্রভাব ‘ভূমিকম্পের’ মতো: কাতারের প্রধানমন্ত্রী সংসদ সদস্যের স্ত্রীর মৃত্যু: মামলা দায়ের, আটক ২ এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর ঠাকুরগাঁওয়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে অসুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী

থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

‘ভালোবাসা সবসময় সোচ্চার’

ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ‘কথিত প্রেমিকা’ অভিনেত্রী তৃষা কৃষ্ণান। অনুষ্ঠানটির পরপরই অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১১ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তৃষা লিখেছেন, ‘ভালোবাসা সবসময় সোচ্চার’। সেই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কের গুঞ্জন চলছে। এই পোস্ট এবার তাদের নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিল। 

গত ১০মে চেন্নাইয়ে থালাপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের প্রথম ভাষণের সময় তৃষাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এছাড়া থালাপতির পরিবারের সদস্যদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মৃদু হেসে তৃষা বলেন, ধন্যবাদ। আগামীর অপেক্ষায়। ২০০৪ সালে ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত এই জুটি দর্শকদের অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে। 

তবে ২০২৪ সালের জুনে থালাপতির জন্মদিনে তার একটি অপ্রকাশিত ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ। এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়। এদিকে ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে সম্প্রতি বিচ্ছেদের আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun