1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বিশ্বকাপের আগে দিবালা ও এস্তেভাওকে নিয়ে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

বিশ্বকাপ শুরুর আর মাত্র ২৯ দিন বাকি। এর মধ্যেই বড় ধাক্কা খেল ব্রাজিল ও আর্জেন্টিনা। চোট ও বাজে ফর্মের কারণে দুই দলেরই গুরুত্বপূর্ণ দুই তারকা মাঠের বাইরে চলে গেছেন। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য পাউলো দিবালা এবার দলে জায়গা পাননি। ফাইনালে টাইব্রেকারে গোল করা এই ফরোয়ার্ড গত বিশ্বকাপে খুব সীমিত সময়ই খেলেছিলেন। এবার ৩২ বছর বয়সী এই তারকাকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৫৫ জনের প্রাথমিক দলেও রাখেননি।

দিবালার অনুপস্থিতি মূলত দীর্ঘদিনের চোট সমস্যা ও খারাপ ফর্মের ফল। আর্জেন্টিনার হয়ে তিনি সর্বশেষ মাঠে নামেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। চলতি মৌসুমে ইতালির ক্লাব রোমার হয়ে খুব অল্প ম্যাচই খেলতে পেরেছেন তিনি বেশিরভাগ সময়ই ছিলেন ইনজুরিতে।

মৌসুম শেষে রোমার সঙ্গে তার চুক্তিও শেষ হচ্ছে। ক্লাবটি নতুন চুক্তি করতে আগ্রহী নয় বলে জানা গেছে, আর এখন পর্যন্ত অন্য কোনো ক্লাব থেকেও বড় কোনো প্রস্তাব পাননি দিবালা। অন্যদিকে ব্রাজিল দলেও এসেছে দুঃসংবাদ। ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত এপ্রিলের শেষ দিকে চেলসির হয়ে ম্যাচ খেলতে গিয়ে তিনি চোট পান। এরপর চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্বকাপের আগে তার পুরোপুরি ফিট হয়ে ওঠা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল ও চেলসির চিকিৎসক দল বিশ্বকাপের আগে এস্তেভাওয়ের ফিট হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারেনি। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোও নিশ্চিত করেছে তাকে ছাড়াই ৫৫ দলের প্রাথমিক দল জমা দিয়েছেন কোচ। ফিফার নিয়ম অনুযায়ী, এই তালিকা থেকেই চূড়ান্ত ২৬ সদস্যের দল গঠন করা হবে।

এস্তেভাও ও রদ্রিগো-এডার মিলিতাওয়ের মতো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটে ব্রাজিল দলে চাপ বাড়লেও, এর ফলে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেড়েছে নেইমারের। সূত্র বলছে, ৫৫ জনের প্রাথমিক দলে তাকে রাখা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun