1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
না ফেরার দেশে কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন ঢাকা-যশোর রুটে আবারও ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: নতুন দায়িত্বে মু. মাহবুবুর রশীদ শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে রংপুরে শিক্ষক পরিবারে মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ শরীয়তপুরে সংবাদ সংগ্রহের সময় তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়, অভিযোগে জড়িত ব্যক্তি বিএনপি নেতা কোনাবাড়ী পল্লি বিদ্যুৎ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার উদ্যোগ: প্রধানমন্ত্রীর কাছে রূপগঞ্জের এমপির চিঠি ‎গাজীপুর  কাশিমপুরে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঢাকায় আসছে ৭০০ কেজির ‘ডোনাল্ড ট্রাম্প’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কোরবানির পশুর হাটে এবার প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বিরল চেহারার এক গোলাপি মহিষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। 

জানা যায়, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে কিনে আনা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়ে গেছে, যা আগামী সপ্তাহে নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ এর নাম অনুসারে রাখা হয়েছে প্রায় ৭০০ কেজি ওজনের এই এলবিনো জাতের মহিষটির নাম। তবে শুধু নামই নয়, মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুলও অনেকের কাছে ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ আদর করে এর নাম দিয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এই বিরল প্রজাতির মহিষটির খাদ্যাভ্যাস ও জীবনযাত্রাতেও রয়েছে বেশ রাজকীয় ভাব। খামার সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের দৈনিক খাদ্যতালিকায় রয়েছে ১২ ধরনের উপাদানের মিশ্রণে তৈরি বিশেষ ঘাস, ভুট্টা এবং ভুসি। এর পাশাপাশি তাকে নিয়মিত বিভিন্ন পুষ্টিকর ও রাজকীয় খাবারও সরবরাহ করা হয়।

মহিষটির স্বভাব সম্পর্কে মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, এলবিনো জাতের মহিষগুলো সাধারণত অত্যন্ত শান্ত প্রকৃতির হয়ে থাকে। এই মহিষটিও চলাফেরায় বেশ ভদ্র এবং কেউ একে অযথা উত্ত্যক্ত বা বিরক্ত না করলে এটি কখনোই আক্রমণাত্মক আচরণ করে না। সম্পূর্ণ ভিন্নধর্মী গায়ের রঙ এবং স্বভাবের কারণে এটি শুরু থেকেই খামারের সবার প্রিয় হয়ে ওঠে।

তিনি বলেন, মানুষ সাধারণত কালো মহিষ দেখে অভ্যস্ত। কিন্তু এই মহিষটি একেবারেই আলাদা। রং গোলাপি, চুলও অন্যরকম। প্রথম দিন থেকেই সবাই ওকে দেখে অবাক হয়েছে। পরে নামটা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রাখাল জুবায়ের বলেন, খামারে আরও অনেক পশুর মজার নাম রয়েছে। যেমন- তুফান, রহমান ডাকাত, মাস্তান। তবে সব নামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অনেকে শুধু এই মহিষটা দেখতেই আসে। ছবি তুলে নিয়ে যায়। ছোট বাচ্চারা খুব পছন্দ করে।

খামার সংশ্লিষ্টরা বলছেন, শুধু ব্যতিক্রমী রং নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমই ডোনাল্ড ট্রাম্পকে জনপ্রিয় করে তুলেছে। কেউ ভিডিও বানিয়েছেন, কেউ রিলস, কেউ আবার টিকটকে আপলোড করেছেন। আর সেখান থেকেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে গোলাপি মহিষটির গল্প।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, পশুর নামকরণ এখন শুধু বাণিজ্যিক কৌশল নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক প্রবণতায় পরিণত হয়েছে। ব্যতিক্রমী নাম মানুষকে সহজেই আকৃষ্ট করে। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে একটি মজার নাম মুহূর্তেই ভাইরাল হতে পারে। আমরা আসলে মজা করেই নামটা রেখেছিলাম। পরে দেখি মানুষ এটাকে খুব পছন্দ করছে। এখন তো অনেকেই খামারের নাম না জানলেও ডোনাল্ড ট্রাম্পের খামার বললেই চিনে ফেলে।

খামারের কর্মচারীরা জানান, অনেক দর্শনার্থী এসে প্রথমেই জানতে চান, ট্রাম্প কোথায়? কেউ কেউ আবার মহিষটির সঙ্গে সেলফি তুলতে চান। ছোট বাচ্চারা কাছে গিয়ে হাত বুলিয়ে দেয়। শান্ত স্বভাবের কারণে মহিষটিও দর্শনার্থীদের উপস্থিতিতে অস্থির হয়ে ওঠে না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। এর বিপরীতে জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার পশু। অর্থাৎ চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু রয়েছে।

তিনি আরও বলেন, একটি খামারে গোলাপি রঙের এলবিনো জাতের মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে বলে শুনেছি। তবে এটি বিরল কোনো বিদেশি জাত নয়, দেশি এলবিনো প্রকৃতির মহিষ।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে, এলবিনো প্রাণীর শরীরে সাধারণত রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এমন ভিন্ন রং দেখা যায়। এ ধরনের প্রাণী তুলনামূলক কম দেখা যায় বলে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun