1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি

প্রধানমন্ত্রী শিক্ষার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন : সাদিক রিয়াজ চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস তৈরি করে দেওয়াসহ সব ধরণের উন্নয়ন ও সুযোগ সুবিধার ব্যবস্থা করার তিনি নির্দেশ দিয়েছেন।

আজ দুপুরে দিনাজপুর বিরল উপজেলার বিরল পৌরসভার ব্রক্ষ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতি’র নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে নতুন নতুন ভবন তৈরি করলে হবে না। ভালোভাবে শিক্ষা দিতে হবে। তাহলেই শিক্ষার ভিত্তি মজবুত হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন বিধায় সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাধারণ ভোটাররা নিজ নিজ পছন্দ অনুযায়ী প্রার্থী ও মার্কায় ভোট দিতে পেরেছে। তাই অবাধ, সুষ্টু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। এ জন্য আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছি।

তিনি বলেন, গত ১৭ বছর এই সুযোগটা ছিল না। আপনারা শিক্ষকরাই সে সময় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আপনারা সেই নির্বাচনে বাধাগ্রস্ত হয়েছিলেন। সে জন্যই জনগণের ভোট নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি।

প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিরল উপজেলার নলদিঘী-মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম-এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন-প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ব্রক্ষ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ-আল মিনার রকেট, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নিরাপদ সড়ক চাই- জেলা শাখার সভাপতি এরশাদ্দুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপি’র সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান ও পৌর বিএনপি’র সভাপতি আসাদুল হক হিরা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun