1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি

মোল্লাহাটে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমাতে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার কমানো এবং উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি জোরদার করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ও গুণগত মানোন্নয়ন শীর্ষক অ্যাডভোকেসি সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান। 

এছাড়া উপস্থিত ছিলেন লজিস্টিক অফিসার মো. রাশেদুজ্জামান, ফিল্ড অফিসার মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মশালায় উপজেলার ২০টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একইদিনে অনুষ্ঠিত গুণগত মানোন্নয়ন শীর্ষক অ্যাডভোকেসি সভায় নবনিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, এসএসএন, এসএসি এমও, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় হাইপারটেনশন নিবন্ধন ও স্ক্রিনিং কার্যক্রম বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল জোরদার, চিকিৎসা প্রোটোকল অনুসরণ, জীবনধারা পরিবর্তনে কাউন্সেলিং জোরদার এবং মিসড ভিজিট হার কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, এই ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সম্ভব হবে এবং হৃদরোগ ও স্ট্রোকজনিত ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun