1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি

নিখোঁজের ২ দিন পর নদীতে কিশোরের মরদেহ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জেলার ইটনা উপজেলায় ধনু নদীতে গরু গোসল করাতে গিয়ে নিখোঁজের ২ দিন পর আনাস (১৪) নামে এক কিশোরের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার এনসহিলা গ্রাম সংলগ্ন ধনু নদীর তীরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে স্বজন ও এলাকাবাসী মরদেহ উদ্ধার করেন।

নিহত আনাস উপজেলার কুর্শি গ্রামের বড়হাটি এলাকার মানিক মিয়ার একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় বোনের মধ্যে আনাসই ছিল পরিবারের একমাত্র ছেলে। মঙ্গলবার গরুকে গোসল করাতে ধনু নদীতে যায় আনাস। এক পর্যায়ে সাঁতার না জানায় নদীর স্রোতে তলিয়ে যায় সে। 

খবর পেয়ে স্থানীয়রা ও ডুবুরি দল দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিল উজ জামান মরদেহ উদ্ধারের বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, ছেলেটি নিখোঁজ হওয়ার পর থেকে মরদেহ উদ্ধার পর্যন্ত আমি পরিবারটির পাশে ছিলাম। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। কিশোর আনাসের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun