1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দির মৃত্যুর খবর জানার কয়েকদিন পর তার মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দি ভিক্টর হুগো কেরো নাভাসের মা কারমেন নাভাস রোববার ৮১ বছর বয়সে মারা গেছেন। 

রাষ্ট্রীয় হেফাজতে থাকা ছেলের মৃত্যুর খবর জানার মাত্র কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হলো বলে পরিবারের সদস্যরা এএফপিকে জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কারমেন নাভাস ২০২৫ সালের জানুয়ারিতে ছেলেকে গ্রেফতারের পর থেকেই তার খোঁজে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি বারবার ভেনেজুয়েলার সরকারের কাছে এ বিষয়ে জানতে চাইলেও কোনো স্পষ্ট তথ্য পাননি। 

মানবাধিকার সংস্থাগুলো ভিক্টর হুগো কেরো নাভাসের আটক হওয়ার ঘটনাকে ‘জোরপূর্বক গুম’ হিসেবে বর্ণনা করেছে।

চলতি মাসের ৭ মে কারা কর্তৃপক্ষ প্রথমবারের মতো জানায়, তার ছেলে ভিক্টর হুগো কেরো নাভাস গত বছরের ২৪ জুলাই কারাগারে মারা গেছেন। 

পরে কারমেন নাভাস তার ৫১ বছর বয়সী ছেলের কবর পরিদর্শন করেন এবং পরিচয় নিশ্চিত করতে লাশ উত্তোলনের দাবি জানান। 

এরপর তিনি কারাকাসে ছোট পরিসরে ছেলের শেষকৃত্য সম্পন্ন করেন।

শুক্রবার আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ছেলেকে শেষ বিদায় জানাতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নাভাস বলেন, ‘ঈশ্বর আমাকে শক্তি দিন।’

সেদিনই ছিল জনসমক্ষে তার শেষ উপস্থিতি। 

কারমেন নাভাসের ঘনিষ্ঠ বন্ধু এডিল্ডা জামব্রানো বলেন, সত্য জানার জন্য তিনি কারাগার থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে বেড়িয়েছেন। 

তিনি আরও বলেন, ‘কারমেন ছিলেন অসাধারণ সাহসী ও দৃঢ়চেতা একজন নারী।’

তার স্বজনরা জানান, কারমেনের গুরুতর স্বাস্থ্যগত জটিলতা ছিল। কিন্তু সন্তানকে খুঁজে বের করার এই অবিরাম চাপে তিনি নিজের চিকিৎসাও দীর্ঘদিন অবহেলা করেছিলেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের হাতে বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ফেব্রুয়ারিতে সাধারণ ক্ষমা উদ্যোগ চালু করেন। আর সেই উদ্যোগের সময় তার ছেলের মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun