1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়

সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

জেলার সদর উপজেলার ওয়ারিয়া ও ঝাউডাঙ্গা গ্রামে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের পুত্র শান্ত (৫) বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবারের সদস্যরা বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

অন্য ঘটনায়, গতকাল দুপুরে ঝাউডাঙ্গার পাথরঘাটায় বেতনা নদীতে ডুবে মৃত্যু হয় মাহিম (৩) নামে এক শিশুর।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুদের মরদেহ তাদের স্বজনরা দাফন করেছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun