1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স  অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ নোয়াখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাগেরহাট জেলা কমান্ডার আকবর আজাদের ইন্তেকাল লালমনিরহাট চেম্বারের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয়

ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মিনি হাইজিন পার্সেল বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

নগরীতে হাম রোগে আক্রান্ত শিশু রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, সেবিকা ও পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে। 

আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এই হাইজিন পার্সেল বিতরণ করা হয়। হাম রোগে আক্রান্ত শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়মিত সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত শিশুদের মাঝে হাইজিন পার্সেল  বিতরণ করেন। তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। তিনি চিকিৎসক, সেবিকা, পরিচ্ছন্নতা কর্মী ও প্রহরীদের মাঝেও রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। 

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হাম একটি সংক্রামক রোগ হলেও সচেতনতা, পরিচ্ছন্নতা এবং সময়মতো টিকাদানের মাধ্যমে এর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই হামের প্রাদুর্ভাব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্টের কর্মীরা তৃণমূল পর্যায়ে মাইকিং, প্রচারপত্র বিতরণ এবং উঠান বৈঠক করছেন। হাসপাতালে চিকিৎসা নেওয়া হতদরিদ্র শিশু রোগীদের রেড ক্রিসেন্ট সোসাইটি আর্থিক সহায়তাও প্রদান করেছে এবং এই কার্যক্রম চলমান আছে। 

তিনি বলেন, মানব সেবাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মূল লক্ষ্য। অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সবসময় সহযোগিতা অব্যাহত রাখবো।  

চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়রুল আজিজ টুটুল, ইউএলও হায়দার আলীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun