1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

রুপালি পর্দার ডিগবাজি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোল—সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের গণ্ডি পেরিয়ে এবার একেবারে আন্তর্জাতিক অঙ্গনে চমক দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। ঢালিউডের এই অভিনেতা এবার হাজির হচ্ছেন খোদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একই পর্দায়!

প্রবাসীদের যাপিত জীবন, সংগ্রাম আর টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস এপিসোড ২’-এ বিশ্বরাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

জন কবির ও সাদ আল আমীনের যৌথ পরিচালনায় তৈরি এই বহুল প্রতীক্ষিত শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’র পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। এর আগে গত মার্চে এর প্রথম পর্বটি মুক্তি পেয়ে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন মেয়রের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোর এই রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রসঙ্গে উচ্ছ্বসিত জায়েদ খান গণমাধ্যমকে জানান, জোহরান মামদানি সরাসরি তার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। এমন একজন বিশ্ববরেণ্য ও ক্ষমতাধর ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা শুধু তার একার জন্য নয়, বরং লাল-সবুজের বাংলাদেশের পতাকার জন্যই এক বিশাল গর্বের বিষয়।

নিউইয়র্কের মেয়রের মতো ব্যস্ত ও ক্ষমতাধর মানুষকে কীভাবে এই প্রজেক্টে যুক্ত করা হলো, সেই নেপথ্য গল্পও শুনিয়েছেন এই নায়ক। তিনি জানান, ‘ঠিকানা’র রুহিন হোসেন ও তার স্ত্রী আনুভা শাহীন হোসেনের আন্তরিক প্রচেষ্টাতেই এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে। তারাই প্রথমে মেয়রের দপ্তরে ইমেইল করে প্রজেক্টের বিস্তারিত এবং এর পেছনের মহৎ উদ্দেশ্যের কথা জানান। এরপর বেশ কিছুদিন অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্রক্ষণ, মেয়রের অফিস থেকে শুটিংয়ের জন্য সবুজ সংকেত ও শিডিউল দেওয়া হয়।

শুটিং সেটে ক্ষমতাধর এই মার্কিন মেয়রের বিনয়ী ও মাটির মানুষ রূপ দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন জায়েদ খান। নিজের স্বপ্নের মতো এই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, জোহরান মামদানি পৃথিবীর একজন অন্যতম সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শুটিং সেটে বিন্দুমাত্র অহংকার দেখাননি। বরং একজন সাধারণ পেশাদার অভিনেতার মতোই বারবার পরিচালকের নির্দেশ মেনে নিখুঁত শট দেওয়ার চেষ্টা করেছেন। ক্যামেরার পেছনে ও সামনে আড্ডা-অভিনয়ের এই পুরো কাজটি করে মেয়র নিজেও ভীষণ আনন্দ প্রকাশ করেছেন বলে জানান জায়েদ খান। সব মিলিয়ে, বন্টনের গল্পে ঢাকাই তারকার এই আন্তর্জাতিক মিশন এখন দুই বাংলার দর্শকদের মাঝে এক নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun