1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০ পরিবার ও সমাজের সমর্থন পেলে হার মানে সব প্রতিবন্ধকতা: সফলতার গল্প সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথ বেছে নেবে না সরকার: আইনমন্ত্রী

বরিশালে ঈদে বেড়াতে এসে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু, মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজের দিঘিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে কলেজের সেন্ট্রাল মসজিদের সামনের দিঘি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো মো. আরাফাত মল্লিক (১০) ও আকাশ (১০)। আরাফাত বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে এবং ঢাকার একটি মাদ্রাসার ছাত্র। আকাশ ভোলার চরফ্যাশন উপজেলার মো. বেল্লালের ছেলে এবং বরিশাল নগরের ভাটারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আকাশের চাচা মাসুদ জানান, আকাশ তাদের সঙ্গে নগরের বান্দরোডের চরের বাড়ি এলাকায় থাকত। দুপুরে পরিবারের অজান্তে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করেও মেলেনি তাদের সন্ধান। শেষমেশ রাতে স্থানীয়দের মাধ্যমে দিঘি থেকে মরদেহ উদ্ধারের খবর পান তারা। আরাফাতের মামা সুরুজ জানান, কোরবানির ঈদ উপলক্ষে আরাফাত ঢাকা থেকে মামার বাড়ি বরিশালে বেড়াতে এসেছিল। দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, দুজন গোসলের জন্য মেডিকেল কলেজের দিঘিতে গিয়েছিল। বরিশাল নদী ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টায় খবর পেয়ে দিঘির ঘাটলায় পৌঁছান তারা। এরপর ডুবুরি শাহিনের নেতৃত্বে তল্লাশি চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বজনেরা পরে মরদেহ বুঝে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun