1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
দামুড়হুদায় যুবককে গলা কেটে হত্যাচেষ্টা: প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল গাজীপুর, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গাজীপুরে অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ভুক্তভোগী উদ্ধার, গ্রেপ্তার ৩ ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, প্রক্রিয়া স্থগিত শ্রমিক অসন্তোষের পেছনে নিষিদ্ধ সংগঠনের উসকানি রয়েছে: যুবদল নেতা নয়ন টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের সরাল পুলিশ, যান চলাচল স্বাভাবিক শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন বাড়ল, মাঠে ২৫ ম্যাজিস্ট্রেট গাজীপুরে পঞ্চম দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন, আহত বিজিবি সদস্য

টঙ্গীতে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল কিশোরের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গাজীপুরের টঙ্গী বাজারে সেফটি ট্যাংক বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে রুদ্র দত্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে দশটার দিকে টঙ্গী বাজারের সালেহা মার্কেটের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুদ্র ওই মার্কেটের ‘রুদ্র জুয়েলারি ওয়ার্কস’-এর মালিক গৌতম দত্তের ছেলে। স্থানীয়রা জানান, দোকানটি একটি সেফটি ট্যাংকের উপর নির্মিত এবং দীর্ঘদিন ধরে সেখানে শাঁখা ও সিঁদুর বিক্রি হয়ে আসছে। ঈদকে সামনে রেখে কাজের চাপ বেশি থাকায় রাত পর্যন্ত কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দোকানের ভেতরে থাকা রুদ্র সারা শরীরে গুরুতর দগ্ধ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উত্তরার আইচি হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ধারণা, সেফটি ট্যাংকে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun