1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু

ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে চলবে শাকিব খানের ‘রকস্টার’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

গত ঈদে শাকিব খান অভিনীত আবু হায়াত মাহমুদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আ ইন ঢাকা’ ডিসিপি-সংক্রান্ত জটিলতায় প্রথম কয়েক দিন মাল্টিপ্লেক্সে চলেনি। এবার সিনেমাপ্রেমীদের মনে তৈরি হয়েছিল তেমন শঙ্কা। তবে শাকিবের নতুন ছবি ‘রকস্টার’–এর নির্মাতা জানিয়েছেন, ঈদের দিন থেকেই সিনেমাটি মাল্টিপ্লেক্সে চলবে এ ব্যাপারে আশাবাদী তাঁরা।

আজ বুধবার দুপুরের ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে এক বার্তার পর ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’ সিনেমার প্রদর্শনী নিয়ে শঙ্কা তৈরি হয়। স্টার সিনেপ্লেক্সের ফেসবুক পেজে লেখা হয়, ‘রকস্টার’ ও ‘মাসুদ রানা’-এর কনটেন্ট ফাইল এখনো তাদের হাতে পৌঁছায়নি। ফলে আপাতত সিনেমা দুটির শো-সূচি প্রকাশ কিংবা টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না।
স্টার সিনেপ্লেক্স তাদের বিবৃতিতে দর্শকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেছে, পরবর্তী আপডেট জানতে অফিশিয়াল প্ল্যাটফর্মে নজর রাখতে।

‘রকস্টার’–এ শাকিব খান। চরকির সৌজন্যে

‘রকস্টার’–এ শাকিব খান। চরকির সৌজন্যে

এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তিন ঘণ্টায় পোস্টটিতে এসেছে ১ হাজারের বেশি প্রতিক্রিয়া। শাকিবের ছবি ঈদের দিন থেকে দেখা যাবে কি না, অনেকেই তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
তবে ‘রকস্টার’ নির্মাতা আজমান রুশো প্রথম আলোকে জানান, সমস্যার সমাধান হয়ে যাবে। বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি বলেন, ‘তারা (স্টার সিনেপ্লেক্স) যা লিখেছে, সেটা ঠিক। কারণ তখন তাদের কাছে কনটেন্ট ফাইল পৌঁছায়নি। তবে চলে যাবে।’
ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্সে ‘রকস্টার’ দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ। আমরা আশাবাদী।’

সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান–পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হবে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্পটি তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের তিন নায়িকা সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।
সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোতে কণ্ঠও দিয়েছেন তিনি। এ ছাড়া আছে রাজীব হাসান, হাসান রোবায়েত ও অংকনের লেখা গান। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun