1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে মিলছে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: নতুন রাজনীতি নাকি পুরোনো রাবণের শাসন? কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধে ভাই নিহত: এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক গ্যাস সরবরাহ বৃদ্ধির উদ্যোগ ও আদানির কেন্দ্র সচল হলেও কমছে না লোডশেডিংয়ের ভোগান্তি দর্শনায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনীক দত্ত আর নেই। আজ বুধবার দুপুরে স্থানীয় হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

এমনটা নিশ্চিত করেছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম। 

পারিবারিক সূত্র ও স্থানীয় প্রতিবেদনে জানা যায়, হিন্দুস্তান পার্ক এলাকার নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে যান এই নির্মাতা। পরে তাঁকে দ্রুত ঢাকুরিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঘোষণা করেন। 

দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

২০১২ সালে নির্মিত চলচ্চিত্র ‘ভূতের ভবিষ্যৎ’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান অনীক দত্ত। ভৌতিক গল্পের আড়ালে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গের সংমিশ্রণ এই ছবিকে বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচনা করা হয়। পরে একই ধরনের ধাঁচে তিনি ‘আশ্চর্য প্রদীপ’সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করেন।

বাংলা চলচ্চিত্রের সমকালীন নির্মাতাদের মধ্যে অনীক দত্ত ছিলেন একটি স্বতন্ত্র নাম। তাঁর চলচ্চিত্রে ব্যঙ্গ, সমাজ-রাজনীতি, সাহিত্যনির্ভর গল্প এবং সূক্ষ্ম রসবোধ একসঙ্গে মিশে থাকত। মূলধারার বাইরে দাঁড়িয়ে তিনি যে ধরনের গল্প বলেছেন, তা দর্শকদের ভাবতে বাধ্য করেছে।

অনীক দত্ত জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। চলচ্চিত্রে আসার আগে দীর্ঘ সময় তিনি একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করেন। সেই অভিজ্ঞতার ছাপ তাঁর সিনেমার সংলাপ, দৃশ্য নির্মাণ এবং উপস্থাপনায় স্পষ্টভাবে দেখা যেত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun