1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চাঁদপুরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকার শিক্ষা অনুদান প্রদান বাংলা কিউআর লেনদেনে অস্বাভাবিক উল্লম্ফন: ভুয়া পেমেন্টের মাধ্যমে জালিয়াতির অভিযোগ মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন ব্রিকস সম্মেলনের নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে চার বছরেও শেষ হয়নি শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্প কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে মিলছে ইকোনমি ও বিজনেস ক্লাসের টিকিট আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: নতুন রাজনীতি নাকি পুরোনো রাবণের শাসন? কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধে ভাই নিহত: এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: ছয় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষে আহত অন্তত ২৫ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সোমবার সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্য এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংঘর্ষের প্রেক্ষাপট

  • চাকরি ফিরে পাওয়ার দাবিতে চাকরিচ্যুতরা ব্যাংকের সামনে অবস্থান নেন।
  • একই সময়ে গ্রাহক ফোরাম ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও এস আলমের হস্তক্ষেত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল।
  • দুই পক্ষ মুখোমুখি হলে উত্তজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

গ্রাহক ফোরামের দাবি, ব্যাংক রক্ষায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতেই এই বিশৃঙ্খলা ঘটানো হয়েছে। ঘটনার পর মতিঝিল বিভাগের পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে এলাকাটির পরিবেশ শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun