1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপালে বন্যা ও ভূমিধসে নিখোঁজ চার শতাধিক বিদেশি পর্যটক

মাকে বাঁচাতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মেয়ের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

আকাশজুড়ে তখন মেঘের ঘনঘটা। যেকোনো সময় নামবে ঝুম বৃষ্টি।

ঘরের জানালা দিয়ে আকাশের সেই রুদ্ররূপ দেখে বুকটা কেঁপে উঠেছিল সাহানারা বেগমের। নিজের জন্য নয়, তার চিন্তা হচ্ছিল জন্মদাত্রী মা আছিয়া খাতুনের জন্য। মা যে তখন বাড়ির পাশের একটি ঘেরে মাছ ধরছিলেন। মেঘের ডাক আর বিদ্যুতের চমকানি দেখে মন আর ঘরে টেকেনি সাহানারার।

ছুটে গিয়েছিলেন মাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে। মাকে সঙ্গে নিয়ে হাসিমুখে বাড়ির পথও ধরেছিলেন। কিন্তু মাকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনলেও, নিজে আর ফিরতে পারলেন না জীবন্ত। পথেই এক আকস্মিক বজ্রাঘাতে নিভে গেল এই মেয়ের জীবন প্রদীপ।

বুধবার (২৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহানারা বেগম (৩৮) ওই গ্রামের জাকের আলী মোল্লার মেয়ে।

মৃতের চাচাতো ভাই শাহ-আলম মোল্লা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও সাহানারার মা আছিয়া খাতুন পাশের একটি ঘেরে মাছ ধরতে গিয়েছিলেন। মেঘের ডাক শুনে মায়ের নিরাপত্তার কথা ভেবে ঘর থেকে বের হন সাহানারা। ঘেরে পৌঁছে মাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনাও হন তিনি। কিন্তু বাড়ি পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে এক বিকট শব্দে ধেয়ে আসে বজ্রপাত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাহানারা।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমার ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে বজ্রপাতে একজন নারী মারা গেছেন। ঈদের ঠিক আগের দিন এমন একটি হৃদয়বিদারক মৃত্যু সংবাদ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun