1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকার লক্ষ্য করে ইরানের গুলি বিশ্বব্যাংক-জাপান স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে ৪৪ প্রোগ্রামে পড়াশোনা ‘কফিলের মেয়ে’, ‘সুগার ফ্রি লাভ’ কিংবা ‘জামাই বেশি বোঝে’ কোন চ্যানেলে জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঈদের নামাজ শেষে রাজধানীর পথে পথে চলছে পশু কুরবানি ঈদের নামাজ ঘিরে উত্তেজনা, টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি ইরানে আবারও মার্কিন হামলা, বন্দর আব্বাসে বিস্ফোরণ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত এনসিপির নেতাদের কে কোথায় ঈদ করছেন ইউরেনিয়াম হস্তান্তর করলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠবে না: ট্রাম্প

‘কফিলের মেয়ে’, ‘সুগার ফ্রি লাভ’ কিংবা ‘জামাই বেশি বোঝে’ কোন চ্যানেলে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন।

বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী কাজী শুভ ও ইসরাত জাহান জুঁই। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কাছের কেউ’। অভিনয়ে খায়রুল বাসার, সাদমিনা বিনতে নোমান। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ভাত হাসান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা জুঁই।

রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক দিল ‘মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সাহেব বিবি গোলাম’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাবিলা ইসলাম।

 ‘সুগার ফ্রি লাভ’ নাটকে আরশ খান, প্রিয়ন্তী উর্বী

‘সুগার ফ্রি লাভ’ নাটকে আরশ খান, প্রিয়ন্তী উর্বীমাছরাঙা

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘সুগার ফ্রি লাভ’। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক বউ না বিপদ। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক আদরের দুলাভাই। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক দরদিয়া। অভিনয়ে তৌসিফ, নাজনীন নীহা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম কাকার টিকটকার বউ। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা।

এনটিভি
বেলা ২টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘সিন্ডিকেট বাদল’। অভিনয়ে আরশ কান, মাফতোহা জান্নাত জিম। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘জামাই বেশি বোঝে’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘সিচুয়েশনশিপ’। অভিনয়ে নিলয়, আইশা খান। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘প্রেমের তরী’। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান।

‘সিচুয়েশনশিপ’ নাটকে নিলয়, আইশা খান

‘সিচুয়েশনশিপ’ নাটকে নিলয়, আইশা খানএনটিভি

আরটিভি

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক সাত ভাই টুম্পা। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক জ্বীন ও পরীর সংসার। অভিনয়ে খায়রুল বাসার, সাদনিমা বিনতে নোমান। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘জামাই কার?’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘আমানত’। অভিনয়ে মুশফিক ফারহান, অর্চিতা স্পর্শিয়া। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun