1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের খেলার খবর ও আন্তর্জাতিক পরিস্থিতির উল্লেখযোগ্য ঘটনাবলী ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যুর খবরটি সঠিক নয় ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কার নেতা জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন ২০২৬-২৭ শীতকালীন সিজনে বিশ্বজুড়ে নেটওয়ার্ক বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে আওয়ামী নেতাদের পুনর্বাসনের অভিযোগ রাশেদ খাঁনের কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটছে: ব্যবসায়ীদের আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যের ডাক দিলেন হুইপ নিজান দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১০৩০

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হাউসবোটের ছাদ থেকে পড়ে কিশোর নিখোঁজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে পানিতে পড়ে তামিম ইসলাম (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তামিম ইসলাম ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা থেকে ‘মা-বাবার দোয়া’ নামের একটি হাউসবোটে প্রায় ৬০ জন কিশোর-তরুণ আজ শনিবার টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসেন। তাঁরা টাঙ্গুয়ার হাওর এবং পার্শ্ববর্তী টেকেরঘাট এলাকার শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন।

দুপুরে টেকেরঘাট থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম ছাদ থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তল্লাশি চালানো হলেও বিকেল পাঁচটা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খোঁজ না মেলায় হাওরে আহাজারি করেন ওই কিশোরের স্বজনেরা

খোঁজ না মেলায় হাওরে আহাজারি করেন ওই কিশোরের স্বজনেরা

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই কিশোরকে উদ্ধারে সুনামগঞ্জ থেকে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহায়তায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun