1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী: খোকন চ্যাম্পিয়নস লিগ টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ শুরুর আগেই ইনজুরিতে তারকা খেলোয়াড় আমার আর শাকিব ভাইয়ের রসায়ন এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল: সাবিলা আদ্-দ্বীন হাসপাতাল বেকারি থেকে গ্যাস নির্গত হচ্ছে কি না, পরীক্ষা করা হবে তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ

জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী: খোকন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি মন্তব্য করেছেন যে, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল। তবে তার মৃত্যুর মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয়েছে যে, জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। ঘাতকরা তাকে হত্যা করতে পারলেও তার রাজনৈতিক আদর্শকে মুছে ফেলতে পারেনি।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় শিশু একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

দলের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে খায়রুল কবির খোকন উল্লেখ করেন, বিএনপি কখনো পেছনের দরজা ব্যবহার করে বা অনৈতিক উপায়ে ক্ষমতায় আসেনি। প্রতিটি সময়ই দলটি সরাসরি জনগণের সুনির্দিষ্ট ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং এটি রাজনৈতিকভাবে একটি পরীক্ষীত ও প্রমাণিত সত্য।

বক্তব্যে দেশের সুশাসন ও গণমাধ্যমের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা এবং ন্যায়বিচারের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। দেশের অভ্যন্তরীণ সম্পদ নিয়ে তিনি মন্তব্য করেন, বাংলাদেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাতে যদি সঠিক ব্যবস্থাপনা করা যায় এবং দুর্নীতি ও লুটপাট বন্ধ করা সম্ভব হয়, তবে কর্মসংস্থানের জন্য বিদেশ থেকে মানুষ এ দেশে ছুটে আসবে। একই সাথে তিনি অভিমত ব্যক্ত করেন যে, দেশের প্রতিটি জাতীয় সংকটে সব সময় জিয়া পরিবারই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

উক্ত আলোচনা সভায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।

স্মরণ ও আলোচনা সভাটির সমাপ্তিতে শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun