1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে একটি সশস্ত্র গ্রুপ। এতে বেড়িবাঁধে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩০ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা স্লুইচগেট সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। ওই এলাকায় বসবসারত স্থানীয়দের সঙ্গে কথা বলে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, শনিবার বিকেলের দিকে আমরা কয়েকজন মিলে হ্নীলা স্লুইচগেট সংলগ্ন সীমান্তের বেড়িবাঁধে  ঘুরছিলাম। সেখানে আরও অনেক লোকজন ছিল। এ সময় দেখি, মিয়ানমারের রাখাইন সীমান্তের দিক থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সশস্ত্র একটি গ্রুপ নাফ নদীতে এসে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলেকে ধাওয়া করে। পরে জেলেরা নদী থেকে পালিয়ে এপারের হ্নীলা সীমান্তে চলে আসার সময় তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় সীমান্তের বেড়িবাঁধে ঘুরতে যাওয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সশস্ত্র গ্রুপটি জেলেদের ফেলে রাখা নৌকা ও জাল নিয়ে আবার মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এম অনীক চৌধুরী বলেন, শনিবার বিকেলের দিকে হ্নীলা সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির একটি ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun