1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

পাওনা টাকার জন্য জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা আদায়ের দাবিতে গোলজার হোসেন নামের এক মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্যক্রম আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরবর্তীতে পরিবারের সদস্যরা দাবি করা টাকা পরিশোধের আশ্বাস দিলে তার জানাজা সম্পন্ন হয়।

মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন (২৮ মে) দুপুরে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে গোলজার হোসেনের জানাজার নামাজ পড়ানোর জন্য তার মরদেহ মশুরাকান্দা ঈদগাহ মাঠে নেওয়া হয়। ওই সময় উপজেলার সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান মৃতের কাছে তার এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি তোলেন এবং জানাজা ও দাফন কাজে বাধা প্রদান করেন। পাওনা টাকা পরিশোধ করার আগে জানাজা সম্পন্ন করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়ে দেন। এরপর মৃতের স্বজনরা সেই পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে ওই বিএনপি নেতা জানাজা সম্পন্ন করার সুযোগ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হজরত মিয়া বলেন, জানাজায় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন এবং যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য মৃত ব্যক্তির পরিবারের সদস্য ও ভাতিজা সাইফুল ইসলামকে ফোন দেওয়া হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। সুমন নামের আরেক ভাগিনার ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সেটি রিসিভ করেননি।

জানাজা আটকানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে তিনি এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিলেন। ওই টাকার জন্য বহুবার তাগাদা দেওয়া হলেও তিনি তা পাননি।

তিনি আরও বলেন, টাকার জন্য জানাজা আটকিয়েছেন বিষয়টি তেমন নয়, বরং একটা সমাধানের জন্যই ঘটনাটি ঘটেছে। একপর্যায়ে মৃতের পরিবারের সদস্যরা আগামী রোববার টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন এবং বিষয়টির সমাধান হয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিষয়টি তাদের কেউ অবগতির জন্য জানাননি। যদি তাদেরকে এই ব্যাপারে জানানো হতো, তাহলে অবশ্যই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া যেত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun