1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সম্পাদক অভিষেকের ওপর অতর্কিত হামলা, ডিম-জুতা নিক্ষেপ প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা! -রাশেদ খাঁন খুলনায় একটি ঘর থেকে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার ভারতে বেড়েছে কুইক কমার্সের ব্যবসা, তবে কি টিকে থাকতে পারবে মহাস্থানগড়ে সংরক্ষিত ৪৭ মূর্তি আসল নাকি রেপ্লিকা— যাচাইয়ে বিশেষজ্ঞ দল বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে দিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন, আহত ২

প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে ‘সোশ্যাল বিজনেস ডে’ বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন এমানুয়েল। 

শুক্রবার (২৯ মে) অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের ‘থ্রি জিরো’ (শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও শূন্য বেকারত্ব) লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্বব্যাপী চলমান ৭ হাজার ‘থ্রি জিরো ক্লাব’-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

অধ্যাপক ইউনূস ধনকুবেরদের দাতব্য তহবিলের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’-এ সম্পদ বিনিয়োগের একটি নতুন ও কার্যকর মডেল প্রস্তাব করেন, যা সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে সহায়ক হবে। এই উদ্যোগের অংশ হিসেবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘সোশ্যাল বিজনেস ডে’-তে যোগ দেওয়ার জন্য মেয়র তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য এলিসা ইয়াভশিৎজকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

প্যারিসকে সামাজিক উদ্ভাবনের মডেল হিসেবে গড়ে তোলার এই পরিকল্পনা বিশ্বের জন্য এক নভেম বা আশাব্যঞ্জক সূচনার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং ‘ইউনূস ফ্রান্স’-এর প্রধান ইয়োয়ান নুগিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষ দিকে প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun