1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে দিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

মিয়ানমারের ‘বেসামরিক’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। সফরের গন্তব্য ভারত। এরই মধ্যে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

দুই দেশের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই সফরে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া পাঁচ দিনের এই সফরে মিন অং হ্লাইং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে হ্লাইংকে স্বাগত জানানোর ছবি প্রকাশ করেছেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘এই সফর আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী আধ্যাত্মিক, ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক এবং চলমান সহযোগিতার গভীরতাকেই প্রতিফলিত করে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মুর সঙ্গে বৈঠক করবেন হ্লাইং। এরপর তিনি মুম্বাই সফর করবেন।

শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়সওয়াল বলেন, ‘দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘সফরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিকও রয়েছে। দুই দেশ কীভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে, তা নিয়েও আলোচনা হবে।’

নয়াদিল্লির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৯৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৯৮৫ কোটি টাকা।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় পাঁচ বছর পর গত এপ্রিলে মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে তিনি বেসামরিক পদে থেকেও কার্যত দেশটির শীর্ষ নেতৃত্বে অবস্থান ধরে রাখেন।

তার শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী চীন, ভারত ও থাইল্যান্ডের প্রতিনিধিসহ মোট ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun