1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সম্মেলন, জাতীয়করণসহ নানা দাবি গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি নিরাপত্তা জোরদারে বৈঠকে কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার ঘটনায় পুলিশের নজর সিরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১ নির্বাসন ছেড়ে ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন মারিয়া কোরিনা মাচাদো মানিকগঞ্জে প্রবাসীসহ একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ফোন কেড়ে নিতেই মৃত্যুর ঘটনা করা হলো ইশায়াতকে স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস ২০২৬: কাতার এয়ারওয়েজের অভাবনীয় চার সাফল্য

ইয়াবা কেনার টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, কিশোর নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রায়হান উত্তরপাড়া এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ১৫ জন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে উত্তরপাড়া এলাকার সজীব মিয়া স্থানীয় এক যুবককে ইয়াবা কিনে আনার জন্য ৩০০ টাকা দেয়। কিন্তু ওই যুবক তা না করে টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এ নিয়ে সজীব মিয়া ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় যুবক কামাল, জসিম, দেওয়ান উদ্দিনসহ কয়েকজন মাদক কেনাবেচার বিষয়টি জানতে চান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয় এলাকার শাহীন ও রতন মিয়া নামে আরও দুই যুবক।

এ নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত আরও ১৫ জন আহত হন।

সরাইল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, মাদকসংক্রান্ত বিষয়ের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun