1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সম্মেলন, জাতীয়করণসহ নানা দাবি গাজীপুরে বসতবাড়িতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বাইরের শক্তির ওপর নির্ভরশীল নয়: আরাঘচি নিরাপত্তা জোরদারে বৈঠকে কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কিশোর অপ্রতিম নিখোঁজ ও উদ্ধার ঘটনায় পুলিশের নজর সিরিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১১ নির্বাসন ছেড়ে ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন মারিয়া কোরিনা মাচাদো মানিকগঞ্জে প্রবাসীসহ একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু ফোন কেড়ে নিতেই মৃত্যুর ঘটনা করা হলো ইশায়াতকে স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডস ২০২৬: কাতার এয়ারওয়েজের অভাবনীয় চার সাফল্য

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩০ মে, ২০২৬

রাজধানীর ডেমরা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে আড়াই বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এর একটি ভিডিওচিত্র সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তারা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ওয়ার্ড বয় নুর নবীকে (২০) আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত গভীর রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় নুর নবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এর আগে, ওই দিন বিকেলের দিকে ডেমরার সারুলিয়া এলাকায় অবস্থিত শামসুল হক জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত নুর নবী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন সিন্নিরচর গ্রামের বাসিন্দা মৃত শহীদ শিকারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই শামসুল হক জেনারেল হাসপাতালেই ওয়ার্ড বয় পদের দায়িত্ব পালন করে আসছিল।

এই বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা  বলেন, মানুষের নৈতিকতার এত বড় বিপর্যয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি হাসপাতালে এসে আড়াই বছরের কোমলমতি শিশুকে ধর্ষণের চেষ্টা করার মতো জঘন্য অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও নিশ্চিত করেন যে, ভুক্তভোগীর পিতার দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত নুর নবীকে ইতোমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun